চুক্তিভিত্তিক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। আগামীকাল আবুল কালাম আজাদের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। এখন পিআরএল বাতিল করে ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। আবুল কালাম আজাদ গত বছরের ফেব্রুয়ারিতে মুখ্যসচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পদমর্যাদায় মুখ্যসচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান।