চুক্তিভিত্তিক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেনকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে দুই বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার। যোগাযোগ করা হলে গতকাল রেজিস্ট্রার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার তিনি যোগদান করেছেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে তিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান।