চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী জোট সরকারের সময় চাকরিচ্যুত আ ফ ম মহিতুল ইসলাম এক বছরের জন্য প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তাঁকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।মহিতুল বিগত জোট সরকারের সময় চাকরিচ্যুত হয়েছিলেন।গতকাল মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, কাজে যোগ দেওয়ার তারিখ থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে।৫৪ বছর বয়সী মহিতুল এর আগে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের সহকারী পরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে তাঁকে চাকরিচ্যুত করে।রান্নাবান্না, নাশতা তৈরি ও মাছ ভাজা হচ্ছে। একটি হোটেলের মালিক সেন্ট মার্টিনের আবদুল কাদের জানান, দোকানটি তিনি টেকনাফের এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়েছেন। এখানে তিনি মাছ, তরিতরকারি রান্না করে পর্যটকদের কাছে বিক্রি করেন এবং পরিবারের সবাইকে নিয়ে এখানেই রাত কাটান।কাদেরের পাশের দোকানটিতে তখন জিলাপি ভাজা হচ্ছিল। দোকানের মালিক চট্টগ্রামের সাতকানিয়ার আবদুর রশিদ জানান, তিন মাসের জন্য দোকানটি তিনি সেন্ট মার্টিনের একজনের কাছ থেকে ভাড়া নিয়েছেন। এ দোকানগুলোর একটু দূরে দক্ষিণ দিকে বালুচর দখল করে তৈরি করা হয়েছে আরও দুটি রেস্তোরাঁ ও তিনটি ছোট দোকান। ওইসব দোকানে বিক্রি হচ্ছে ডাব, প্লাস্টিক বোতলে পানিসহ নানা খাবার। পর্যটকেরা এসব দোকানে প্রতিনিয়ত ভিড় জমান কেনাকাটার জন্য। প্রায় চার একরের দ্বীপটি ঘুরে দেখা গেছে, পর্যটকেরা দোকানপাট থেকে ডাব, মিনারেল ওয়াটার, সিগারেট ও চিপসসহ বিভিন্ন খাবার কিনে খাচ্ছে। এরপর ডাবের খোসা, প্লাস্টিক বোতল, সিগারেট ও পলিথিন প্যাকেট সৈকতেই ছুড়ে ফেলছেন। ওই দিন সকালে দ্বীপটিতে ঘুরতে গিয়েছিলেন ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী। দ্বীপের এ অবস্থা দেখে তাঁরা হতাশ। শেষে নিজেরাই দ্বীপের পশ্চিম অংশের সৈকতে পড়ে থাকা ডাবের খোসাগুলো কুড়িয়ে একটি জায়গায় জড়ো করেন। কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের জানান, ‘ডাবের খোসাগুলো আমরা সৈকত থেকে তুলে এখানে জড়ো করেছি। কিন্তু এই খোসাগুলো এখান থেকে সরাবে কে? জোয়ারের পানিতে এসব ডাবের খোসাসহ ময়লা-আবর্জনা আবার সাগরে ছড়িয়ে পড়বে।’পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ গত ৩১ জানুয়ারি ছেঁড়া দ্বীপ দেখতে যান। সৈকত থেকে প্রবাল-শৈবাল ও শামুক-ঝিনুক তোলার দৃশ্য দেখে তিনি এগুলো বন্ধের নির্দেশ দেন। তবে স্থানীয় লোকজন জানান, আইজিপির পরিদর্শনের পর প্রবাল-শৈবাল ও শামুক-ঝিনুক আহরণ কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি তা আবার শুরু হয়েছে।আলাপকালে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানালেন, ছেঁড়া দ্বীপ থেকে প্রবাল-শৈবাল আহরণ বন্ধ ও অবৈধ দখল উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হচ্ছে।