চুনারুঘাটে চা-শ্রমিককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানে গত শনিবার রাতে নন্দলাল ভূমিজ (৬০) নামে এক চা-শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি নালুয়া চা-বাগানের পূর্ব টিলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর মেয়ে বাদী হয়ে গতকাল রোববার থানায় একটি মামলা করেছেন।চুনারুঘাট থানা থেকে জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে শনিবার রাত সাতটার দিকে নন্দলাল বাড়ি থেকে বের হন। পরে রাত ১১টার দিকে পরিবারের লোকজন বাড়ির আঙিনায় নন্দলালের লাশ পড়ে থাকতে দেখেন। চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে ওই দিন রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে গতকাল ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চুনারুঘাট থানার ওসি কবিরুল ইসলাম জানান, নন্দলালের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।