চুনারুঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন আঁখি আক্তার (২১) নামের এক গৃহবধূ। পুলিশ আঁখির স্বামী শামীম আহমেদ ওরফে সুমন গাজীকে আটক করেছে। গত রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে লাশ নিহত গৃহবধূর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চাঁদপুর জেলার জয়নাল আবেদীন গাজীর ছেলে সুমন গাজী (২৬) প্রায় দুই বছর আগে ভালোবেসে একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে আঁখিকে বিয়ে করেন। ছেলের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় সুমন স্ত্রীকে নিয়ে মাস খানেক আগে চুনারুঘাট পৌর এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। পাশাপাশি তিনি স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ নেন।প্রতিবেশীরা জানান, গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সুমন ধারালো বটি দিয়ে আঁখির গলায় আঘাত করলে আঁখি মারা যান। সুমন লাশ লেপ দিয়ে ঢেকে পালানোর চেষ্টা করেন। লোকজন ঘটনা আঁচ করতে পেরে সুমনকে ঘরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়।উপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম লাশ উদ্ধার করে সুমনকে আটক করে থানায় নেন। গতকাল হবিগঞ্জ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নিহত আঁখির চাচা আরজ মিয়ার কাছে হস্তান্তর করে পুলিশ।