চুপিসারে কমানো হলো ভর্তির নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুপিসারে বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তির নম্বর কমিয়েছে সরকার। গতকাল বুধবার এ সম্পর্কে একটি নোটিশ জারি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিউর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ‘বেসরকারি ডেন্টাল কলেজে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিডিএস পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০ পরিবর্তন করে ৩০-এ নির্ধারণ করা হলো।’
সূত্রগুলো বলছে, একইভাবে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নম্বরও কমানো হবে এমন আশঙ্কা রয়েছে।
ডেন্টালে ভর্তির নম্বর কমানোর আগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বিএমএ, বিশ্ববিদ্যালয়ের ডিন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশনেরÜ (বিপিএমসিএ)ð সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মেডিকেল ও ডেন্টালে ভর্তির বিষয়ে সিদ্ধান্তগুলো সাধারণত সভার মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে নেওয়া হয়।
ডেন্টালের ভর্তিতে নম্বর কমানোর বিষয়ে জানতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বছরই প্রথম মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার পাস নম্বর ১০০-এর মধ্যে ৪০ করা হয়।
মেডিকেল শিক্ষার মান প্রশ্নের মুখে পড়ায় বিএমডিসি, বিএমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় নম্বর না কমানোর পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল। তবে বেসরকারি কলেজগুলোর মালিকপক্ষ নম্বর কমানোর চেষ্টা করে আসছিল।