চুয়াডাঙ্গা ও মাগুরায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা চুয়াডাঙ্গা ও মাগুরা থেকে গত সোম ও মঙ্গলবার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছেন। মাদক চোরাচালানের অভিযোগে তাঁরা মঙ্গলবার এক নারীকে আটক করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে অবস্থিত চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান। তিনি জানান, সোমবার দুপুরে বিজিবির সদস্যরা মাগুরার সদর উপজেলার কাটাখালী এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালান। এ সময় তাঁরা ওই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশনের গয়না, চুড়ি, কানের দুল, টিকলি ও মশা মারার ওষুধ জব্দ করেন।