চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজান বারী (৪০) নামের বাংলাদেশের এক গরুর ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে তাঁকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজান বারীকে আটকের ঘটনায় গতকাল সকাল সাড়ে ১০টায় বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে আজান বারীকে পশ্চিমবঙ্গের কেষ্টগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাঁকে মুক্ত হতে হবে।
চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।