চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে আজ বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম মশিয়ার রহমান (৪০)। তিনি জীবননগরের সীমান্ত ইউনিয়নের হরিহরনগরের বাসিন্দা।

সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান জানান, বিকেল চারটার দিকে মশিয়ার রহমানসহ ছয়-সাতজন গরু ব্যবসায়ী সীমান্তের ৬৪/৯ নম্বর খুঁটির কাছ দিয়ে ভারতে যান। এ সময় ১৭৩ বিএসএফ পুটিখালী ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান মশিয়ার। অন্যরা দেশে ফেরত আসেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, মশিয়ারের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কাছে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ নিয়ে কাল শুক্রবার দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।