চুয়াডাঙ্গায় থানার সামনে সোনার দোকানে ডাকাতি
চুয়াডাঙ্গা সদর থানার বিপরীত দিকে নিউ মডার্ন জুয়েলার্সে ডাকাতি হয়েছে। গত বুধবার দিনগত রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা দোকান থেকে প্রায় ১০০ ভরি সোনার গয়না নিয়ে গেছে; যার দাম প্রায় ৫০ লাখ টাকা।
দোকানের মালিক গোলাম রসুল জানান, গত বৃহস্পতিবার সকালে নৈশপ্রহরী তাঁকে দোকানের তালা ভাঙা বলে খবর দেন। এরপর তিনি দোকানে ঢুকে দেখেন ১০০ ভরি সোনার গয়না খোয়া গেছে। ডাকাতেরা দেয়াল ভাঙার যন্ত্রপাতি ফেলে রেখে গেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ সাদী বলেন, ‘সদর থানার সামনে এত বড় এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহামঞ্চদ ইব্রাহিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্দেহভাজন এক নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এবার মাঠের চারদিকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সিসি ক্যামেরা, বিপুলসংখ্যক পুলিশ, আর্মড পুলিশ, র্যাব ও সাদা পোশাকে পুলিশের সদস্যরা মেটাল ডিটেক্টর হাতে কড়া নজরদারি করেন।