চুয়াডাঙ্গায় ভাস্কর্য 'শহীদদের স্মরণে'র ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে মহান স্বাধীনতার স্মারক ‘শহীদদের স্মরণে’ ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় বড় বাজার শহীদ হাসান চত্বরে নির্মিতব্য ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসান।
এ সময় নকশা প্রণয়নকারী কবির আহমেদ ও গোলাম মোহাম্মদ জোয়ার্দ্দার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুম ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। হুইপ বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ সব সহযোদ্ধার স্মৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’