চুয়েটে আজ থেকে তারুণ্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চুয়েট ডিএস-প্রথম আলো তারুণ্য উৎসব। চুয়েটের বিতর্ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েট ডিএস) পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করছে। এবারের উৎসবের স্লোগান ‘মানুষের ভেতর থেকে জেগে ওঠো মানুষ’।
আজ সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, সাংস্কৃতিক আয়োজন, গ্রুপ থিয়েটার, চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট। এসব আয়োজনে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
উৎসবের টাইটেল স্পনসর প্রথম আলো। এ ছাড়া সহযোগিতায় রয়েছে জামিল গ্রুপ, এশিয়ান পেইন্টস। সম্প্রচার সহযোগিতায় রয়েছে এশিয়ান টিভি এবং এবিসি রেডিও।