চুয়েটে নতুন প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন প্রশাসনিক ভবনের নির্মাণকাজ ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে। নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হচ্ছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ফারুক-উজ-জামান চৌধুরীসহ ডিন, পরিচালক, বিভাগীয়, অফিস ও শাখাপ্রধানেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নতুন প্রশাসনিক ভবনের নির্মাণ এ বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রার অন্যতম মাইলফলক হিসেবে থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে পারলে চুয়েটের সাফল্য আগামী দিনে আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে। বিজ্ঞপ্তি।