চুয়েটে মেকানিক্যাল ডে উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১২ মে উত্সবমুখর পরিবেশে মেকানিক্যাল ডে অনুষ্ঠিত হয়। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডিন বদিউস সালাম, বিভাগের প্রধান মো. আব্দুল ওয়াজেদ। বিজ্ঞপ্তি।