চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামার গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গত বুধবার রাতে চুরি হয়েছে। চোরেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ সূত্র জানায়, একদল চোর গত বুধবার রাতে গ্রিল কেটে উপজেলার কামার গ্রামের ব্যবসায়ী মানব সাহার বাড়িতে প্রবেশ করে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।