চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান থানার কূটনৈতিকপাড়ায় ব্রিটিশ উপহাইকমিশনার নিক লোর বাসায় চুরি হয়েছে। সোমবার রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ উপহাইকমিশনার নিক লো বারিধারার পার্ক রোডের ৮৬ নম্বর বাড়িতে থাকেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিক লোর দুই গৃহকর্মীকে আটক করেছে। এ বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ গুলশান থানায় একটি চুরির মামলা করেছে। মামলার অভিযোগে বলা হয়, উপহাইকমিশনার এখন অবকাশ যাপন ছুটিতে রয়েছেন।