চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত রোববার ভিকটর ব্রিডার্স লিমিটেড নামে মুরগির বাচ্চা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয়ের দরজার তালা ভেঙে দুই লাখ টাকা চুরি করেছে একদল চোর। ছোটভাকলার ভাগলপুর এলাকায় ওই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. শরিফ উদ্দিন জানান, রোববার রাতে তিনি কার্যালয়ে তালা দিয়ে বাড়ি চলে যান। গতকাল সোমবার সকালে কার্যালয়ে গিয়ে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখেন, দরজার পাশ থেকে বেড়ার টিন কাটা। এ ছাড়া স্টিলের আলমারির তালা ও ড্রয়ার ভাঙা এবং ড্রয়ারে রাখা দুই লাখ টাকা নেই। এ ব্যাপারে তিনি গতকাল গোয়ালন্দঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।