চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার এগারগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে গত রোববার রাতে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, চোরেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এরপর তিনটি আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করে। চোরেরা একটি ল্যাপটপ, একটি মডেম ও ১০ হাজার টাকা লুট করে নেয়। নেছারাবাদ থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক শফিকুল ইসলাম গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।