চুরি করতে গিয়ে...!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গজারিয়া আঞ্চলিক কার্যালয়ের উপকেন্দ্রে ঢুকে তার চুরি করতে গিয়ে গত বৃহস্পতিবার মধ্যরাতে মিলন (৩২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি উপকেন্দ্রের পাশে লক্ষ্মীপুর গ্রামে।গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে মৃতদেহের পাশ থেকে বিদ্যুতের তার কাটার যন্ত্র, রেঞ্জ, প্লায়ার্স ও টেস্টার উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাঁচটি আঙুল পুড়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছে।