চুরি করা ১৭ হাজার লিটার তেল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ থেকে চুরি করে আনা প্রায় ১৭ হাজার লিটার জ্বালানি তেল (ফার্নেস অয়েল) জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মামারঘাট এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড এই তেল জব্দ করে। তবে ঘটনার সঙ্গে কাউকে আটক করা যায়নি।
মংলার কোস্টগার্ডের পশ্চিম অঞ্চলের কর্মকর্তা (অপারেশন) কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, মংলা বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র জাহাজ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল চুরি করে ট্রলারে করে মামারঘাটে নিয়ে আসে। পরে সেখানে সন্ধ্যায় অভিযান চালানো হয়।