চুরি করায় দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চুরি করার অপরাধে দুলাল হোসেন নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুলালের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে। গত সোমবার রাতে সখীপুরের ইছাদিঘী গ্রামের কছিম উদ্দিনের বাড়িতে চুরি করার সময় বাড়ির লোকজন দুলালকে আটক করেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা সখীপুর থানায় সোপর্দ করেন। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবু নাসের বেগ তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে দুলাল হোসেনকে দুই বছরের কারাদণ্ড দেন। ইউএনও বলেন, চুরির সঙ্গে জড়িত থাকার সত্যতা প্রমাণিত হওয়ায় দুলালকে শাস্তি দেওয়া হয়েছে।