চুরি-ছিনতাই রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরে চুরি-ছিনতাই প্রতিরোধে পাড়ায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার রাতে পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভা থেকে নাগরিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে কিছু তরুণ-যুবক বিপথগামী হচ্ছে। এরাই নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। নেতারা নিজেদের স্বার্থে অনেক সময় সন্ত্রাসী, ছিনতাইকারী, বখাটেদের পক্ষে অবস্থান নেন। সম্মিলিতভাবেই এদের প্রতিরোধ করতে হবে।সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান, জেলা পরিষদ প্রশাসক এনামুল কবীর, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, আইনজীবী স্বপন কুমার দে, আলী আমজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। ১৫ দিন ধরে সুনামগঞ্জ শহরে চুরি-ছিনতাই বেড়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরবাসীকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। পুলিশ নিয়মিত অভিযান চালালেও শহরে চুরি-ছিনতাই বন্ধ হচ্ছে না।