চুরি-ডাকাতি ঠেকাতে ব্যবসায়ীরাই দিচ্ছেন পাহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংখ্যায় তাঁরা ১৫ জন। কারও হাতে বল্লম, কারও হতে সড়কি, আবার কারও হাতে রড কিংবা বাঁশের লাঠি। রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তাঁরা বাজার এলাকার চারদিকে পাহারা দেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বাজারের এই হলো প্রতি রাতের চেহারা।বাজারের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি এ বাজারসহ আশপাশের বাজারগুলোতে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ায় সতর্কতামূলকভাবে বাজারের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দিলেও তাঁদের সঙ্গে প্রতি রাতে থানার একজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল অগ্নেয়াস্ত্র নিয়ে পাহারা দেন।