চুরি যাওয়া মালামাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামের সংখ্যালঘু গৃহবধূর ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার শফিক মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে ্পুলিশ। গত মঙ্গলবার রাত দুইটার দিকে শফিককে সঙ্গে নিয়ে একই গ্রামের রিপন মিয়ার বাড়িতে যান পুলিশের সদস্যরা। এ সময় বাড়ির পেছনে মাটির নিচে পলিথিনে জড়িয়ে পুঁতে রাখা গৃহবধূর কানের দুল ও একটি হাতঘড়ি উদ্ধার করে পুলিশ।এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ খাগাতুয়া গ্রামের শফিক মিয়া ওরফে শইফ্যা ডাকাতকে (৩২) গত শনিবার রাতে গ্রেপ্তার করে। গত রোববার আদালতের মাধ্যমে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, শফিকের স্বীকারোক্তি অনুযায়ী আরেক আসামি রিপন মিয়ার বাড়ির পেছনে থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত দরিদ্র ওই গৃহবধূর ঘরে ঢোকে। তখন তিনি ঘরে একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণে ব্যর্থ হয়ে তাঁর গোপনাঙ্গে ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ওই ঘটনায় গৃহবধূর স্বামী গত ২ সেপ্টেম্বর বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেন। গত ৮ সেপ্টেম্বর পুলিশ জাহের মিয়া (৩০), ২৭ সেপ্টেম্বর রতন উদাসী (২৮) ও ৯ অক্টোবর শফিক মিয়াকে (৩২) গ্রেপ্তার করে।