চুরি হওয়া অটোরিকশা পাঁচ দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশা পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়ে গতকাল মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।জানা গেছে, আখাউড়া উপজেলার রামধননগর গ্রামের মো. আজাদ হোসেন চুরি হওয়া ওই অটোরিকশার (ব্রাহ্মণবাড়িয়া থ-১১-০৩৯১) মালিক। পাশের বিজয়নগর উপজেলার চালক বন্ধন মালাকার (৩০) অটোরিকশাটি ভাড়ায় চালাতেন। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশাটি আর আজাদকে ফেরত দেননি চালক। এ ঘটনায় পরদিন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়। পুলিশ ওই দিন সন্ধ্যায় চালক বন্ধন মালাকার, বিজয়নগরের কালু মিয়া (২৮), সজীব মিয়া (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাটের আবদুল আওয়ালকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মাহবুবুল আলম গতকাল প্রথম আলোকে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত গত রোববার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।