চুরিতে বাধা দেওয়ায় প্রহরীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় এক বনপ্রহরী আহত হয়েছেন। বন বিভাগের গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়।গতকাল বৃহস্পতিবার উপজেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত বনপ্রহরীর নাম শাহজাহান আলী (৩৭)। তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বন বিভাগের চরকারই রেঞ্জের কর্মকর্তা সাইফুল ইসলাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গাছ চুরির একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।