চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল থেকে মুঠোফোন চুরি হয়ে যাওয়ার ঘটনায় গত বুধবার রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হলে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। একপর্যায়ে হলের প্রধান ফটকে তালা দিয়ে হলের ভেতরে প্রভোস্টের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা। শিক্ষার্থীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে আশরাফুল হক হলে শিক্ষার্থীদের কক্ষ থেকে মুঠোফোন চুরি হচ্ছে। সর্বশেষ বুধবার হলের ২৪২ নম্বর কক্ষ থেকে এক শিক্ষার্থীর মুঠোফোন চুরি হয়ে যায়। হল কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে চুরির ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রভোস্টকে অভিযোগ করেও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ ব্যাপারে প্রভোস্ট মুহাম্মদ মহির উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা চুরির বিষয়গুলো না জানিয়েই নিজেদের ক্ষোভ থেকে ঘটনাটি ঘটিয়েছে।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি