চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে গত শুক্রবার গভীর রাতে ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে চারজন নিহত হয়েছে। নিহত একজনের পরিচয় মিলেছে। তাঁর নাম সবুজ মিয়া (১৮)। বাড়ি ঢাকার সাভারে। আহত অবস্থায় পুলিশ ছয়জনকে আটক করেছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের বিবরণ অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে খবর আসে, পৌর এলাকার ভাটিপাড়া গ্রাম থেকে একদল ডাকাত ট্রাকযোগে বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যাচ্ছে। থানার টহল পুলিশ রাত তিনটার দিকে বালিপাড়ায় ডাকাতদের ট্রাকটি ধাওয়া করে।