চুরির অভিযোগে গ্রেপ্তার ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটির শেড থেকে পণ্য চুরির অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নাম জানা যায়নি।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবসার ভূঁইয়া প্রথম আলোকে জানান, তারা সবাই শ্রমিক সেজে বন্দরে ঢুকেছিল। কিন্তু পরে দেখা যায়, তারা আমদানি করা একটি কনটেইনার ভেঙে কাপড় চুরি করছে। এ সময় লোকজন তাদের ধরে ফেলে।