চুরির অভিযোগে নির্যাতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছায় টাকা চুরির অভিযোগ তুলে এক স্কুলছাত্রকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ওমর খাঁ গ্রামের ফজলু মিয়ার ছেলে ও কুটিপাড়া আলিমন নেছা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লাভলু মিয়াকে (১৪) একই গ্রামের তাজুল ইসলাম ১৩ ফেব্রুয়ারি টাকা চুরির অভিযোগে লাঠি দিয়ে বেদম পিটুনি দেন। লাভলুর বাবা অভিযোগ করেন, ‘আমার ছেলেকে তাজুল চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে।’ তাজুল ইসলাম বলেন, লাভলু তাঁর দোকান থেকে ১০ হাজার টাকা চুরি করায় হালকা মারধর করা হয়েছে।