চুরির অভিযোগে সাতজনকে পিটুনি পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার গরু চুরির অভিযোগে সাতজনকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ওই সাত ব্যক্তি টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে গত বুধবার রাতে তিনটি গরু চুরি করে ট্রলারযোগে নদীপথে গাজীপুরের দিকে যাচ্ছিল। গতকাল ভোরে ট্রলারটি মধ্যপাড়া এলাকায় পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী তাদের ধরে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গরু চুরির অভিযোগে ওই সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: রিয়াজ, নিতাই মণ্ডল, আ. লতিফ, আলমগীর হোসেন, সরবেশ, আক্কাস আলী ও আবুল কাসেম। কালিয়াকৈর থানার এসআই কুতুব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।