চুরির অভিযোগে সিরিঞ্জ দিয়ে খুঁচিয়ে চোখ নষ্ট!
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জিল্লুর রহমান (৩৫) নামের এক যুবকের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। ভটভটি চুরির অভিযোগে তাঁকে পিটিয়ে সিরিঞ্জের সুই দিয়ে দুই চোখ খোঁচানো হয়েছে। এতে তাঁর চোখ দুটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
জিল্লুরের বাড়ি উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে। পেশায় তিনি ভটভটিচালক।
জিল্লুর ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, গত শনিবার সকালে কয়েকজন লোক তাঁকে ময়দানহাটা ইউনিয়নের কালুগাড়ি গ্রামের কাছে ডেকে নিয়ে যান। সেখানে নিয়ে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ময়দানহাটা ইউনিয়ন পরিষদে (ইউপি) নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চোখ বেঁধে পাশের একটি বাড়িতে নিয়ে আবারও পেটানো হয়। একপর্যায়ে তাঁর দুই চোখ ইনজেকশনের সিরিঞ্জের সুই দিয়ে বারবার খোঁচানো হয়। চোখ দিয়ে রক্ত বের হতে থাকলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানকার চিকিৎসকেরা দ্রুত তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, জিল্লুর রহমানের চোখের অবস্থা শোচনীয়। তাঁর অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল রোববার বিকেলে জিল্লুরের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর চোখ দুটি ব্যান্ডেজ করা। তখনো দুই চোখ বেয়ে রক্ত বের হওয়া বন্ধ হয়নি। চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাঁর পরিবার। এ জন্য গোয়ালের একটি গরু বিক্রি করতে হাটে নিয়ে গেছেন জিল্লুরের ছোট ভাই।
জিল্লুরের বাবা জামাল উদ্দিন বলেন, ‘আমার ছেলে চোর হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারত। কিন্তু তা না করে মিথ্যা অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ময়দানহাটা ইউপির চেয়ারম্যান মাহবুব আলম বলেন, ‘বিভাগীয় কমিশনার শিবগঞ্জে আসায় আমি উপজেলা পরিষদে ছিলাম। পরে মুঠোফোনে শুনেছি, ভটভটি চুরির অভিযোগে জনগণ তাকে পিটুনি দিয়েছে। চোখেও আঘাত লাগার কথা শুনেছি।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি।’:n:
ের ����O���ইনগত ব্যবস্থাও নেওয়া যেতে পারে।