চুরির অভিযোগে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা বন্দরে খালাসের অপেক্ষায় থাকা সারবোঝাই বিদেশি জাহাজ এমভি আইলডিজ থেকে চুরি যাওয়া চারটি দস্তার পাতসহ জাহাঙ্গীর ফরাজী (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মংলা থানা পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন। জাহাঙ্গীরের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে। তিনি মংলার সিগন্যাল টাওয়ার এলাকায় বসবাস করতেন। তাঁকে আসামি করে মংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই আবদুস সাত্তার জানান, লবণাক্ততা প্রতিরোধ সমুদ্রগামী জাহাজের তলদেশে মূল্যবান এই জিংক প্লেট বা দস্তার পাত ব্যবহার করা হয়।