চুরির ঘটনায় উদ্বিগ্ন রেল কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের সিলেট-আখাউড়া রেলপথে রেলের যন্ত্রাংশ নাট-বল্টু, ক্লিপ ও ডিজিটাল কেব্ল চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন রেলওয়ের বিভাগীয় কর্মকর্তারা। বর্তমানে এই রেলপথে যাত্রীবাহীসহ সব ধরনের ট্রেন চলছে ঝুঁকি নিয়ে। সম্প্রতি সিলেট-আখাউড়া রেলপথে সরেজমিন তদন্তকালে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বিভাগের সিলেট বিভাগীয় প্রধান এই উদ্বেগের কথা জানান। রেলওয়ে সূত্রে জানা যায়, গত তিন বছরে শমশেরনগর-টিলাগাঁও সেকশনের পাঁচ কিলোমিটার রেলপথের তিন হাজার ৩৬০টি ক্লিপ চুরি হয়ে গেছে। একইভাবে শমশেরনগর থেকে শায়েস্তাগঞ্জ সেকশনে আরও তিন হাজার ক্লিপ চুরি হয়ে গেছে। রেলওয়ের যন্ত্রাংশ চুরির ঘটনায় গত বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগীয় নিরাপত্তা-প্রধান সাইদুর রহমান, রেলওয়ের সিগন্যাল বিভাগের প্রকৌশলী হুমায়ূন কবির পাটওয়ারী ভানুগাছ, শমশেরনগর, মনু, টিলাগাঁও, লংলা ও কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় তদন্ত করেন।