চুরির ঘটনায় ভর্ৎসনা করায় এক ব্যক্তির কবজি কর্তন
গরু চুরির ঘটনায় ভর্ৎসনা করায় কেষ্টলাল সরকার (৬৫) নামের এক ব্যক্তির হাতের কবজি কেটে ফেলা হয়েছে।
গতকাল বুধবার বেলা দুইটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গাড়াখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কেষ্টলাল উপজেলার পূর্ব গাড়াখোলা এলাকার বাসিন্দা।
কেষ্টলালকে প্রথমে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দিন বলেন, কবজিটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। বিপুলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, কেষ্টলালের কবজি জোড়া লাগানো সম্ভব নয়। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।