চুরির চেষ্টা করায় সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল শনিবার চুরির চেষ্টার দায়ে আমির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নের দিঘাই গ্রামে। আদালত পরিচালনা করেন শেরপুরের ইউএনও এ কে এম সারোয়ার জাহান। শেরপুর থানার এসআই সেরাজুল হক বলেন, উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ধানের একটি মিলচাতালে গতকাল সকালে চুরির চেষ্টা করার সময় আমির হোসেনকে আটক করা হয়। পরে আদালত সাজা দেওয়ার পর তাঁকে বগুড়ার জেলখানায় পাঠানো হয়েছে।