চুরির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত মুঠোফোন চুরির অপরাধে কামাল হোসেন (২৩) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক মোস্তাফা কামাল জানান, গত বুধবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এক পথচারীর মুঠোফোন চুরির অভিযোগে কামালকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।