চুরির প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ শহরে ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার দোকান বন্ধ রেখে শহরের প্রধান সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও জনপ্রতিনিধিদের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী জোবায়ের চৌধুরী বলেন, পুলিশ চুরির রহস্য উদ্ঘাটন করতে না পারায় ক্ষুব্ধ লোকজন অবরোধে অংশ নেন।
ব্যবসায়ী সূত্র জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সবুজবাগ এলাকায় এক্সপার্ট নামের একটি মুঠোফোনের দোকানে ঢুকে চোর প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর দুই সপ্তাহ আগে একই এলাকার আরও পাঁচটি দোকানে একইভাবে চুরি হয়। এসব ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে ধরতে পারেনি।