চুল নড়াতে গেলে শক্তির প্রয়োগ করতে হয়: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হান্নান শাহ
হান্নান শাহ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ হরতালের সহিংসতায় বিরোধী দলের দায় প্রসঙ্গে বলেছেন, ‘চুল নড়াতে গেলে শক্তির প্রয়োগ করতে হয়।’
আজ রোববার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে তিনি এ কথা বলেন। তিনি হরতালে সহিংসতার জন্য সরকারের অনড় অবস্থানকে দায়ী করেন।
হরতালের সময় সংঘটিত হত্যা ও সম্পদ বিনষ্ট করার ঘটনার দায়ভার কার—এ প্রশ্নের উত্তরে সাবেক মন্ত্রী হান্নান শাহ বলেন, এসব হামলায় তাঁর দলের কোনো দায় নেই। তিনি বলেন, এসব সহিংসতায় সরকারের এজেন্ট, পুলিশের সোর্সসহ বিভিন্ন বাহিনীর হাত আছে। তিনি সব সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
সংলাপে প্যানেল সদস্য হিসেবে আলোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ইংরেজি দৈনিক দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ। সংলাপে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আকবর হোসেন।