চুল প্রতিস্থাপনে অরোরার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুল প্রতিস্থাপন এবং মাথার ত্বক ও চুলের যত্নে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর পান্থপথে যাত্রা শুরু হলো বিশেষায়িত হেয়ার ক্লিনিক ‘অরোরা স্কিন অ্যান্ড অ্যায়েস্থিটিকস’-এর। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে সবাই স্বাস্থ্যসেবা পাবে এটাই আমাদের মৌলিক অধিকার এবং এই মৌলিক অধিকার শুধু রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে সম্ভব নয়। সে জন্য ব্যক্তি উদ্যোগ প্রয়োজন। এই প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগের একটি দৃষ্টান্ত।’
স্বাগত বক্তব্যে অরোরা স্কিন অ্যান্ড অ্যায়েস্থিটিকসের অধ্যাপক আফজালুল করিম বলেন, এই সেন্টারের উদ্দেশ্য হচ্ছে এ দেশেই চুল প্রতিস্থাপনের একটি টার্মিনাল করা।
টেলিডার্মাটলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল্লাহ বলেছেন, ‘আমরা চাচ্ছি দেশের মাটিতে কম খরচে সেবা দিতে, যাতে কোনো রোগী বিদেশে না যান।’
উদ্বোধনী অনুষ্ঠানে চর্মরোগ বিশেষজ্ঞ এম কিউ কবীর চৌধুরী, বারডেম হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মো. আবিদ হোসেইন মোল্লা ও ডার্মাটলজি অনলাইন কোর্সের চেয়ারম্যান অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ ওহাব বক্তব্য দেন।