চুলা বিস্ফোরণে তিনজন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় গতকাল রোববার গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে।তাঁরা হচ্ছে: আফসিয়া (৩), তার মা শিউলী আক্তার (২৬) ও বাবা মামুন মৃধা (৩০)। মামুনের চাচা সেলিম মৃধা জানান, দুপুর ১২টার দিকে শিউলী তাঁর শিশুকে কোলে নিয়ে রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে শিউলী ও তাঁর শিশুর শরীর ঝলসে যায়। স্ত্রী ও সন্তানকে বাঁচাতে মামুন মৃধা এগিয়ে এলে তিনিও দগ্ধ হন।