চুয়াডাঙ্গা, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে গত বৃহস্পতিবার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভালাইপুর মোড়ে একটি মোটরসাইকেলের সঙ্গে ভুট্টাভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলের আরোহী মিঠু মিয়া (৩২) ও খাইরুল ইসলাম (৪০) মারা যায়।মিঠু সদর উপজেলার আলোকদিয়া মনিরামপুরের বাসিন্দা। খাইরুলের বাড়ি আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামে। সন্ধ্যায় জীবননগর উপজেলার চ্যাঙখালী মোড়ে একটি পাওয়ার ট্রিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার শহিদুল ইসলামের ছেলে তুহিন (৫) নিহত হয়।গোপালগঞ্জ: বৃহস্পতিবার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুর তহসিল অফিস মোড়ে দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইক থেকে পড়ে রাঙ্গা মিয়া বিশ্বাস (৬৭) মারা যান। সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় বাসের চাপায় রাতুল (৪) নামে এক শিশু নিহত হয়।