চুয়াডাঙ্গা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলের প্রায় সাড়ে চার মাস পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির নামের তালিকা ঘোষণা করা হয়েছে। গত বুধবার কমিটির প্রথম সভার প্রাক্কালে জেলা সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সাংবাদিকদের সঙ্গে সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
গত ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কাউন্সিলে প্রধান অতিথি মোহাম্মদ নাসিম সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।