চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে এবার বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নয়টি এবং আওয়ামী লীগ-সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ ছয়টি পদে জয়লাভ করেছে।
গত শুক্রবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ীরা হলেন সভাপতি পদে আবদুল ওহাব মল্লিক, সহসভাপতি মনসুর উদ্দীন মোল্লা ও সিরাজুল ইসলাম-১, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন, যুগ্ম সম্পাদক অহিদুল আলম, সদস্য পদে মমতাজ খাতুন, হুমায়ুন কবীর, রুবিনা পারভীন ও মাসুদ পারভেজ।
আওয়ামী আইনজীবী পরিষদের বিজয়ীরা হলেন যুগ্ম সম্পাদক পদে শরীফ উদ্দীন ও সদস্য পদে রবিউল হক, আনারুল হক, তসলিম উদ্দীন, মাসুদুর রহমান ও তালেব বিশ্বাস।