চুয়াডাঙ্গা ও পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও পিরোজপুরের জিয়ানগরে গতকাল বুধবার ভোরে ৎব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। ৎব ও পুলিশের দাবি, নিহত দুজনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।এদিকে কথিত চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।আমাদের কুষ্টিয়া অফিস এবং চুয়াডাঙ্গা, পিরোজপুর ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধির পাঠানো খবর:চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি দল ভোররাত তিনটার দিকে খাসকররা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সন্ত্রাসীরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও বন্দুকের তিনটি গুলি উদ্ধার করা হয়। আজিজুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামে।চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম জানান, নিহত আজিজুলের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় কালিদাসপুর গ্রামের শরিফুল হত্যাসহ চারটি মামলা রয়েছে। আজিজুলের স্ত্রী মরিয়ম বেগম দাবি করেন, তাঁর স্বামীকে মঙ্গলবার দুপুরে বাবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রাম থেকে পুলিশ পরিচয় দিয়ে একদল লোক মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। বুধবার সকালে তিনি স্বামীর মৃত্যুর খবর পান। প্রসঙ্গত, আজিজুলের ভাই সেলিম বাবু ২০০৫ সালে ‘ক্রসফায়ারে’ নিহত হন।পিরোজপুর: ৎব-৮ বরিশালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনির জানান, জিয়ানগরের টগরা ফেরিঘাট এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত মোতালেব সুন্দরবনের জলদস্যু মোতালেব বাহিনীর প্রধান। মুঠোফোনে ট্র্যাকিংয়ের মাধ্যমে মোতালেব বাহিনীর অবস্থান জানতে পেরে ৎব-৮ বরিশাল ও ৎব-৬ খুলনার দুটি দল যৌথভাবে মঙ্গলবার রাত ১০টার দিকে টগরা এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে ভোররাত সোয়া চারটার দিকে মোতালেব বাহিনীর সদস্যরা ৎব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। ৎবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা গুলিবিনিময় চলে। পরে ভোর পাঁচটার দিকে মোতালেবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোতালেব মারা যান। ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটারগান ও থ্রি নট থ্রি রাইফেলের চারটি গুলি উদ্ধার করা হয়।গতকাল রাতে মোতালেবের স্ত্রী পিয়ারা বেগমের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।মোতালেব নিহত হওয়ার খবরে পিরোজপুরের পাড়েরহাট মত্স্য বন্দর এলাকার জেলেরা হাসপাতালে ভিড় করেন। জেলে রিয়াজ অভিযোগ করেন, কয়েক দিন আগেও পাড়েরহাটের একটি ট্রলারের মাঝি লাল মিয়াকে মোতালেব বাহিনী অপহরণ করে। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রলারমালিক জানান, মোতালেবকে কিছুদিন আগে তিনি ৬০ হাজার টাকা চাঁদা দিয়েছেন। গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশা ও পাবনার বেড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে কেসমত মণ্ডলকে গ্রেপ্তার করেছে। তাঁকে পাবনার ঢালারচরের চাঞ্চল্যকর পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জল হোসেন জানান, পাংশার সাদারচর এলাকা থেকে কেসমতকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি সর্বহারা দলের নিজাম বাহিনীর সদস্য এবং পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকা থেকে গত সোমবার আবদুল মজিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ। পুলিশের দাবি, তিনি কথিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার। মজিদ স্থানীয় মাছপাড়া গ্রামের বাসিন্দা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান জানান, মজিদের বিরুদ্ধে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।