চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চার চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে গত শনিবার রাতে অভিযান চালিয়ে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের জহুরুল (২৪), বাছামারী গ্রামের ইকলাছ (৩১), কাঠাভাঙ্গা গ্রামের লিন্টু (৩৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরাদহ গ্রামের রুহিতুল্লাহ (২৭)। পুলিশের দাবি, এঁরা সবাই আলমডাঙ্গার উদয়পুর গ্রামে জোড়া খুনের ঘটনার সঙ্গে জড়িত।