চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে অবৈধ যান নছিমন, করিমন, আলমসাধু ও ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে আগামী ২ জুলাই থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কার্যালয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের পাঁচটি সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সমেঞ্চলনে সংগঠগুলোর নেতারা পরিবহন ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়েন ঐক্য পরিষদের নেতা নাজমুল হক। লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকার সড়ক ও মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন, করিমন ও আলমসাধু চলাচল নিষিদ্ধ করেছে। এর পরও এ দুই জেলায় এখনো তা অবাধে চলাচল করছে। ৩০ জুনের মধ্যে অবৈধ যান চলাচল বন্ধ না হলে আগামী ২ জুলাই থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।