চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জনযুদ্ধের নেতা ভারতে আটক
চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার অন্যতম সন্ত্রাসী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) শীর্ষ নেতা আকরাম হোসেন ভারতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার পুলিশ গত শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে। ভারতীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম এ কথা জানিয়েছেন।কর্তৃপক্ষ ক্যাম্পাসে সভা, সমাবেশ, মিছিল, মিটিং, পোস্টার, ব্যানার নিষিদ্ধ করায় গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় তাঁরা কালো ব্যাজ ধারণ করেন এবং তাঁদের হাতে দাবিসংক্রান্ত বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড ছিল। এ ছাড়া কয়েকটি বিভাগের সীমিতসংখ্যক শিক্ষার্থী ছাড়া অধিকাংশ শিক্ষার্থী গতকাল ক্লাসে যোগ দেননি।আন্দোলনরত শিক্ষার্থী হিমেল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ অবস্থান নিষিদ্ধ করার মাধ্যমে প্রশাসন চরম হীন মানসিকতার পরিচয় দিয়েছে। রাস্তাঘাটে শিক্ষার্থীরা কোনো দুর্ঘটনার শিকার হলে অবশ্যই প্রশাসনকে তার দায়ভার নিতে হবে।’পরে শিক্ষার্থীরা সেখানে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন আবির, বাপ্পী, মৃদুল, কাওসার, মিঠুন, রোকন, দীপ, রীতি প্রমুখ। তাঁরা বলেন, যাঁদের শাস্তি দেওয়া হয়েছে তাঁদের অধিকাংশই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। প্রশাসনের নানা অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন সময় যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদেরই শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন-কর্মসূচি চলবে।গত ৫ এপ্রিল ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়।