চুয়াডাঙ্গা ছাত্রলীগের ১১ জন কারাগারে
চুয়াডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেনসহ ১১ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ আমিনুল ইসলাম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা ছাত্রলীগের একাংশের এক কর্মী গত ২৪ জানুয়ারি বোমা হামলা চালানোর অভিযোগে সদর থানায় মামলাটি করেন।
কারাগারে পাঠানোর আদেশের পর বিচারিক হাকিমের কক্ষ থেকে বের হয়ে প্রিজন ভ্যানে ওঠার আগ পর্যন্ত ছাত্রনেতারা জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ বর্তমানে দুভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছেন সভাপতি শরিফ হোসেন এবং অপর পক্ষের নেতৃত্বে সাধারণ সম্পাদক মোহাইমেনুল হক জোয়ার্দ্দার। আসামিরা সভাপতির পক্ষের এবং মামলার বাদী ছাত্রলীগের কর্মী খালিদ হাসান সাধারণ সম্পাদকের অনুসারী। আবার মোহাইমেনুল সাংসদ সোলায়মান হকের ভাতিজা।
দলীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলার আসামি ছাত্রলীগের কর্মী আবদুল মোমিন গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হন। এ সময় মোহাইমেনুল হকের নেতৃত্বে তাঁর পক্ষের নেতা-কর্মীরা কারামুক্ত মোমিনসহ মোটরসাইকেলের বহর নিয়ে দলীয় কার্যালয়ে ফিরছিলেন। তাঁরা জেলা শহরের ইমপ্যাক্ট হাসপাতালের কাছে পৌঁছালে একটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই বোমা হামলায় আহত দাবি করে ছাত্রলীগের কর্মী খালিদ হাসান সদর থানায় জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। র জামিনের আবেদন