চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
চুয়াডাঙ্গা জেলা বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার এ কমিটির লিখিত অনুমোদন দেন।
কমিটিতে জেলা বিএনপির একাংশের সভাপতি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান ওরফে বাবুকে এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জেলা বিএনপির অন্য অংশের সভাপতি মোজামেঞ্চল হক ও সাধারণ সম্পাদক দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিতে অহিদুল ইসলাম বিশ্বাস-সমর্থিত জেলা বিএনপির পদত্যাগী সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল জব্বার এবং মোজামেঞ্চল হক-শামসুজ্জামানের সমর্থিত জেলা কমিটির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান ও পৌর কমিটির সাধারণ সম্পাদক মজিবুল হক ওরফে মালিককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। জেলা বিএনপির দুই অংশের নেতাদের সমন্বয় করে এ আহ্বায়ক কমিটি করা হয়। মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস ও মাহমুদ হাসান খান জানান, দলের ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাক্ষরিত পত্র তাঁরা পেয়েছেন। জানতে চাইলে শামসুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।